এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর, ডিলার ও দোকানের হিসাবের অ্যাপ

খালি সিলিন্ডার, ডেলিভারি ট্রিপ আর বাকি, সব হিসাব এখন ফোনেই

১২, ৩৫ ও ৪৫ কেজি মেমো কাটলেই ভরা-খালি আর বাকি নিজে নিজে লেখা হয়ে যায়। অন্য ব্র্যান্ডের খালি নিলেও হিসাব গরমিল হয় না। নেট না থাকলেও চলে।

শুরু ফ্রিতে ১২, ৩৫ ও ৪৫ কেজি হিসাব নেট ছাড়াও চলে
গ্যাস খাতা সিলিন্ডার বিক্রি ও খালি হিসাব স্ক্রিন
৭ দিনের ডিস্ট্রিবিউশন ● আজ ৳১,০৭,৩২০
নগদ ও বাকি৮৪% / ১৬%
মোট ভরা২১৬ টি
মোট খালি১০৭ টি
১২, ৩৫ ও ৪৫ কেজি

সব ব্র্যান্ডের আলাদা দর ও স্টক

খালি ও সোয়াপ হিসাব

রিফিল, অন্য ব্র্যান্ড ও নতুন সিলিন্ডার

ডেলিভারি ও কোম্পানি ট্রিপ

গাড়ির মাল, ক্যাশ ও খালি মিল

ম্যাপে বাকি ও তাগাদা

১ চাপে হোয়াটসঅ্যাপ ও এসএমএস

কাগজের খাতায় গ্যাসের ব্যবসা চালাতে গিয়ে এই ঝামেলায় পড়েন?

গ্যাস খাতা বানানো হয়েছে ডিস্ট্রিবিউটর ও ডিলারদের রোজকার কাজ দেখে। এই তিনটা ঝামেলা প্রায় সবার।

খালি ও সোয়াপ গরমিল ০১
সমস্যা

কোন হোটেল বা সাব-ডিলারে কয়টা খালি বাকি পড়ে আছে, আর কাস্টমার বসুন্ধরা নিয়ে টোটালের খালি দিলে দামের পার্থক্য কত, খাতায় মেলে না

সমাধান

মেমো কাটার সময় রিফিল, অন্য ব্র্যান্ডের খালি বা নতুন সিলিন্ডার বেছে নিন। গুদামে ও কাস্টমারের কাছে কয়টা খালি, সব এক পাতায়।

ডেলিভারি ও কোম্পানি ট্রিপ ০২
সমস্যা

সকালে ভ্যানে বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার গেল, সন্ধ্যায় ফিরলে কয়টা বিক্রি, কয়টা খালি আর কত টাকা কম পড়ল, রাত জেগে মেলাতে হয়

সমাধান

ভ্যানে লোড দেওয়ার সময়ই অ্যাপে লেখা থাকে। ট্রিপ শেষে ক্যাশ, বাকি ও ফেরত খালি গুনে দিলেই মিল বের হয় ২ মিনিটে।

বাকি টাকা ও তাগাদা ০৩
সমস্যা

বড় পার্টির কাছে হাজার হাজার টাকা বাকি, কোন এলাকার কার কাছে কত দিন ধরে আটকে আছে, খাতা উল্টিয়ে খুঁজে পাওয়া যায় না

সমাধান

কোন কাস্টমারের বাকি কত দিনের (৩০/৬০+ দিন), ম্যাপে দেখে ১ চাপে হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তাগাদা পাঠান।

গ্যাস ডিস্ট্রিবিউটর ও ডিলারের সব কাজ এক অ্যাপেই

ব্র্যান্ড বাছাই থেকে শুরু করে মেমো, খালি লেজার, ট্রিপ এবং দিনশেষে ক্যাশ মেলানো, সব সহজ বাংলায়।

১. দ্রুত বিক্রি, মেমো ও সোয়াপ

ব্র্যান্ড ট্যাপ করলেই মেমো তৈরি, খালি হিসাব সাথে সাথে

বসুন্ধরা, বেক্সিমকো, পেট্রোম্যাক্স, টোটাল বা আইগ্যাজ, ব্র্যান্ড ছবিতে ট্যাপ করলেই কার্টে ঢোকে। রিফিল, অন্য ব্র্যান্ডের খালি নাকি নতুন সিলিন্ডার, এক চাপে বেছে নিন।

  • ১২, ৩৫ ও ৪৫ কেজি আলাদা খুচরা ও পাইকারি দর
  • নগদ, বাকি, আংশিক ও বিকাশ/অনলাইন জমা
  • ব্লুটুথ প্রিন্টার বা হোয়াটসঅ্যাপে মেমো
গ্যাস খাতা সিলিন্ডার বিক্রি কার্ট
২. খালি সিলিন্ডার ও ট্রিপ

গুদামের খালি ও রাস্তার গাড়ির হিসাব হাতের মুঠোয়

গুদামে কোন ব্র্যান্ডের কয়টা ভরা ও খালি আছে, ডেলিভারি ভ্যান কোন এলাকায় গেল আর কোম্পানি ডিপো থেকে গাড়ি পথে আছে কিনা, সব এক জায়গায়।

  • ব্র্যান্ড ও সাইজ অনুযায়ী ভরা ও খালি লেজার
  • ডেলিভারি ট্রিপ ও কোম্পানি ট্রিপ আলাদা ট্র্যাকিং
  • দিনশেষে ক্যাশ ও সিলিন্ডার গুনে মেলানো (অডিট)
গ্যাস খাতা খালি সিলিন্ডার লেজার
৩. বাকি খাতা ও তাগাদা

কার কাছে কত টাকা ও খালি বাকি, বয়স ধরে দেখুন

হোটেল, রেস্তোরাঁ ও সাব-ডিলারের খাতায় টাকার বাকি ও খালি সিলিন্ডার বাকি আলাদা দেখায়। বকেয়া পুরোনো হলে এক চাপেই হোয়াটসঅ্যাপ বা এসএমএস তাগাদা।

  • বাকির বয়স (০-৩০, ৩১-৬০, ৬০+ দিন) অনুযায়ী ফিল্টার
  • টাকার বাকি ও খালি সিলিন্ডার বাকি আলাদা হিসাব
  • ডিপো ও সাপ্লায়ারদের পাওনা-দেনার হিসাব
গ্যাস খাতা কাস্টমার খাতা
৪. স্টক, দাম ও লাভ-লস রিপোর্ট

আজ কত বিক্রি, কত খরচ আর নিট লাভ কত, এক নজরে

সরকারি বা ডিপোর দাম বাড়লে এক জায়গা থেকেই সব ব্র্যান্ডের দাম আপডেট করুন। ৭ দিন বা ৩০ দিনের বিক্রি, খরচ ও লাভের হিসাব সবসময় পরিষ্কার।

  • সব ব্র্যান্ডের দাম এক পাতায় আপডেট ("সব দাম")
  • দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রি-লাভ রিপোর্ট
  • গাড়ির তেল, লেবার ও দোকান খরচের আলাদা খাতা
গ্যাস খাতা সিলিন্ডার ও স্টক

কোন ব্র্যান্ডে কয়টা ভরা ও খালি, এক নজরে দেখুন

স্টক শেষ হওয়ার আগেই অ্যালার্ট। এক চাপেই ডিপোতে অর্ডারের তালিকা তৈরি।

বসুন্ধরা ১২ কেজিখুচরা ৳২,০৬০ · খালি আছে ২টি
ভরা ৬৪ টি
পেট্রোম্যাক্স ১২ কেজিখুচরা ৳২,০৫৫ · খালি আছে ১৫টি
ভরা ৩৬ টি
আইগ্যাজ ১২ কেজিখুচরা ৳২,০৬৫ · খালি আছে ৫৫টি
ভরা ১৫ টি
বেক্সিমকো ৩৫ কেজিখুচরা ৳৬,০২০ · হোটেল-রেস্তোরাঁ
ভরা ১২ টি
ফ্রেশ ১২ কেজিখুচরা ৳২,০৫০ · ডিপো থেকে আনতে হবে
স্টক শেষ (০ টি)
এলাকাভিত্তিক বকেয়া ম্যাপ

কোন এলাকার হোটেল বা দোকানে কত টাকা ও খালি বাকি, ম্যাপেই দেখুন

ডেলিভারি ভ্যান যেদিকে যাবে, সেই এলাকার সব বকেয়া কাস্টমারকে ম্যাপে একসাথে দেখা যায়। পিনে চাপ দিলেই নাম, বাকি টাকা ও খালি সিলিন্ডারের সংখ্যা সামনে আসে।

  • এলাকা ধরে বকেয়া ও খালি সিলিন্ডার ফিল্টার
  • ১ চাপে হোয়াটসঅ্যাপ বা এসএমএস তাগাদা
  • গুগল ম্যাপে কাস্টমারের দোকানে যাওয়ার রুট
স
সততা গ্যাস স্টোর

উত্তরা · খালি সিলিন্ডার বাকি ৪টি

৳৩,৯৩৬
৩০ দিন বাকি

রোজ এক কাপ চায়ের দামে পুরো ডিস্ট্রিবিউশন হিসাব

শুরুতে এক টাকাও লাগবে না। ব্যবসা বড় হলে যখন খুশি প্যাকেজ নেবেন, মাসিক বা বার্ষিক (২ মাস ফ্রি)।

ফ্রি প্ল্যান · ৳০ সবসময় মাসে ১০০টা মেমো ও ২০ জন কাস্টমার পর্যন্ত চিরদিন ফ্রি। ১টা ফোন, সব মূল হিসাব।

সহজ

ছোট গ্যাস ডিলার বা খুচরা সিলিন্ডারের দোকান

৳৩,৪৮০ ৳২৯০ /মাস
দিনে মাত্র ১০ টাকার কম
  • সব মূল হিসাবসীমাহীন মেমো, বাকি, খালি ও সোয়াপ লেজার, লাভ-লস, হোয়াটসঅ্যাপ মেমো ও তাগাদা
  • ২টা ফোনে একসাথে চালানো
  • ২০০ জন কাস্টমার ও কর্মচারী রোল
  • ২০টি ফ্রি এসএমএস (প্রতি মাসে ফ্রি, বাড়তি প্যাকে কেনা যায়)
  • ব্লুটুথ থার্মাল প্রিন্টার
  • ম্যাপে বকেয়া ও ডেলিভারি ট্রিপ
  • কর্মচারীর হাজিরা ও বেতন

প্রো

বড় এলপিজি ডিস্ট্রিবিউটর, একাধিক গাড়ি ও কর্মচারী দল

৳৯,৪৮০ ৳৭৯০ /মাস
দিনে মাত্র ২৭ টাকার কম
  • সব মূল হিসাবস্মার্টের সব সুবিধা + কর্মচারীর হাজিরা, ছুটি, অগ্রিম ও বেতন
  • ৮টা ফোনে একসাথে চালানো
  • সীমাহীন কাস্টমার
  • ৫০টি ফ্রি এসএমএস (প্রতি মাসে ফ্রি, বাড়তি প্যাকে কেনা যায়)
  • ব্লুটুথ থার্মাল প্রিন্টার ও ম্যাপ
  • ভয়েস AI দিয়ে মুখে বলে মেমো
  • কর্মচারীর হাজিরা, অগ্রিম ও বেতন

হোয়াটসঅ্যাপে মেমো ও তাগাদা সব প্যাকেজে যত খুশি ফ্রি।

নামানোর আগে যা জানতে চান

ডিস্ট্রিবিউটর ও গ্যাস ব্যবসায়ীরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করেন।

আমি তো মোবাইলে বেশি কিছু পারি না। আমি কি চালাতে পারব?

পারবেন। ফেসবুক আর বিকাশ চালাতে পারলে গ্যাস খাতাও পারবেন। সব লেখা বাংলায়, বোতাম বড়। প্রথম দিন কোথাও আটকে গেলে আমাদের ফোন দিন বা হোয়াটসঅ্যাপে লিখুন, ফোনেই দেখিয়ে দেব।

শুরু করতে কি টাকা লাগবে? পরে কত দিতে হবে?

শুরুতে এক টাকাও লাগবে না। মাসে ১০০টা মেমো আর ২০ জন কাস্টমার পর্যন্ত সবসময় ফ্রি। এর বেশি লাগলে প্যাকেজ মাসে ২৯০ টাকা থেকে, বিল দেবেন মাসে মাসে। কোনো চুক্তি নেই, যখন খুশি বন্ধ করতে পারবেন।

অন্য ব্র্যান্ডের খালি সিলিন্ডার (সোয়াপ) নিলে হিসাব রাখা যাবে?

যাবে। মেমো কাটার সময় "অন্য ব্র্যান্ডের খালি" বেছে নিয়ে কোন কোম্পানির খালি পেলেন তা লিখে দিন। দুই খালির দামের পার্থক্য মেমোতেই আলাদা লাইনে যোগ-বিয়োগ হয়ে যাবে।

নেট না থাকলে কি চলবে?

চলবে। নেট না থাকলেও বিক্রি, মেমো, ডেলিভারি ট্রিপ আর টাকা জমা লেখা যায়, ফোনে জমা থাকে। নেট ফিরলে নিজে নিজে সার্ভারে উঠে যায়, আপনাকে আলাদা কিছু করতে হবে না।

ফোন হারালে বা নষ্ট হলে কি সব হিসাব চলে যাবে?

যাবে না। হিসাব শুধু ফোনে থাকে না, আমাদের সার্ভারেও থাকে। নতুন ফোনে অ্যাপ নামিয়ে নিজের নম্বর দিয়ে ঢুকলেই আগের সব হিসাব পাবেন।

আমার ব্যবসার হিসাব কি অন্য কেউ দেখতে পারবে?

না। আপনার খাতা খোলে শুধু আপনার নম্বর দিয়ে। পাশের ডিলার বা বাইরের কেউ আপনার বিক্রি, বাকি বা লাভ দেখতে পারবে না।

ডেলিভারিম্যান বা কর্মচারীকে অ্যাপ দিলে সে কি আমার কেনা দাম ও লাভ দেখবে?

আপনি না চাইলে দেখবে না। কর্মচারী নিজের ফোনে ঢুকবে, কিন্তু কী দেখবে আর কী করতে পারবে সেটা আপনি ঠিক করবেন। সে বিক্রি আর টাকা জমা লিখবে, কেনা দাম আর লাভ আপনার কাছেই থাকবে।

কাগজের খাতার পুরোনো বাকি ও খালি সিলিন্ডার তুলব কীভাবে?

কাস্টমার যোগ করার সময় তার পুরোনো বাকি টাকা লিখে দিন। আর খালি সিলিন্ডার পাতায় আগের পাওনা খালি বসিয়ে দিন। সেদিন থেকে নতুন বিক্রি আর জমা তার সাথেই যোগ-বিয়োগ হবে।

ভ্যান বা ডেলিভারি ট্রিপের হিসাব কীভাবে মিলবে?

সকালে ভ্যানে কোন ব্র্যান্ডের কয়টা ভরা সিলিন্ডার উঠল, অ্যাপে লেখা থাকে। ট্রিপ শেষে কয়টা বিক্রি হলো, কয়টা খালি আর কত টাকা এল, অ্যাপ মিলিয়ে দেখায়।

ছাপানো মেমো দিতে পারব? প্রিন্টার না থাকলে?

পারবেন। ৫৮ বা ৮০ মিমি-র যেকোনো ব্লুটুথ প্রিন্টার ফোনের সাথে জুড়ে নিলেই মেমো ছাপা হয়। প্রিন্টার না থাকলে হোয়াটসঅ্যাপে মেমো পাঠিয়ে দিন, সব প্যাকেজেই ফ্রি।

আরও কোনো প্রশ্ন আছে? সরাসরি কথা বলুন এখন খোলা, লিখলেই উত্তর পাবেন
হোয়াটসঅ্যাপ করুন

কাল থেকে কার কাছে কত টাকা ও খালি পাবেন, ফোন খুললেই দেখবেন

শুরু করতে ১ মিনিট, প্রথম মাসে ৳০। কোনো ঝুঁকি নেই।

কথা বলতে চান? আমরা আছি

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে সাহায্য পাবেন।